দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মকো রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে যানচলাচল। দেখা দিয়েছ দীর্ঘ যানজট।
বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার পর রাজধানীর উত্তরা এলাকায় সড়কে নামেন আন্দোলনকারীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে একটি লেন দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুন
‘বসে আছি, পরীক্ষা শেষে বেরোলে সন্তানকে নিয়েই বাসায় ফিরবো’
উত্তরা ট্রাফিক পুলিশের ডিসি মো. শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উত্তরা বিএনএস ভবন এলাকার সড়ক অবরোধ করে রেখেছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি লেন চালুর মাধ্যমে যানবাহনগুলো চলাচলে সুযোগ করে দিচ্ছি।
কেআর/এসএনআর








