​এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির মিডিয়া সেল এই দাবি জানায়। ​পোস্টে দলটি সরাসরি অভিযোগ করে, এই ভুয়া ফটোকার্ডগুলো তৈরির পেছনে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জড়িত। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে কোনো তথ্য বা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার কিংবা প্রচার করার আগে তা নির্ভরযোগ্য ও মূলধারার গণমাধ্যম থেকে যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।