বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর পদত্যাগ করেছেন কোচ রবার্জে মার্তিনেজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হারের দায় নিজের কাঁধে নিলেন তিনি। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মার্তিনেজ বলেন, ‘আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। পারিনি। তাই থাকার কোনো মানে হয় না। পর্তুগাল এবার নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি শেষ। পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’ মার্তিনেজ বলেন, ‘আমরা তৈরি হয়েই মাঠে নেমেছিলাম। স্পেনের মতো দলকে ৯০ মিনিট আটকে রেখেছিলাম। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মুহূর্তের ভুলে সব শেষ। আমারই হয়তো কিছু ভুল ছিল। তাই জিততে পারলাম না। দলের সবাই খুব ভালো খেলেছে। ওদের জন্য গর্বিত।’ বিশ্বকাপ শেষ রোনাল্ডোরও। এই ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। ফুটবলের বিশ্বযুদ্ধে আর দখা যাবে না তাকে। তবে পর্তুগালের হয়ে এখনো খেলতে পারেন তিনি।








