ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। ঘটনার খবর পেয়েই স্থানীয় থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং মূর্তির গায়ে জড়ানো কালো কাপড়টি সম্পূর্ণ সরিয়ে ফেলে। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস-চালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর এই মূর্তিটি ওই চত্বরে স্থাপন করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।








