পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

বর্ষা মৌসুমকে সামনে রেখে স্থানীয় হাটে মাছ ধরার জাল কেনাবেচায় ব্যস্ত একদল ক্রেতা ও বিক্রেতা। নওগাঁ বাজার, তাড়াশ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
সূর্যের তেজি তাপ, অফুরন্ত দক্ষিণা বাতাস আর সমুদ্রের প্রিয় ঘ্রাণ। পাটুয়ার টেক সমুদ্রসৈকত, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
টানা বৃষ্টিতে জবুথবু অবস্থা কর্মজীবীদের। যাতায়াতে সীমাহীন ভোগান্তি। অনেক রুটের গুরুত্বপূর্ণ রাস্তাই পানির নিচে। সরকার আসে সরকার যায়, ভোগান্তি সব সময় জয়জয়কার! রেলস্টেশনে এসে শুনলাম ট্রেনও বন্ধ। ভোগান্তি আরও বিস্তৃত হলো। ছিন্নমূল মানুষ স্টেশনে গভীর ঘুমে মগ্ন। সারা দুনিয়ার খবর নাই। আমার কাছে মনে হলো এ দেশে হতদরিদ্র আর ছিন্নমূলরাই ভালো আছে তুলনামূলকভাবে। কারণ, একটু মানসম্মান নিয়ে বাঁচাই বড্ড কঠিন এ দেশে! নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৮ জুলাই ২০২৬
এ যেন ছবির মতোই সুন্দর প্রকৃতি। মেঘ ও পাহাড়ের মিতালী অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। দার্জিলিংপাড়া, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
দিন শেষে পাখিদের ঘরে ফেরা। ছবিটি সম্প্রতি রাজধানীর পুরান ঢাকা থেকে তোলা
গ্রামবাংলার ঐতিহ্যের নীরব সাক্ষী মাটির বাড়ি। আধুনিকতার ছোঁয়ায় কংক্রিটের ঘর বাড়লেও প্রকৃতিবান্ধব, শীতল ও ঐতিহ্যবাহী এই ঘরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে। দেবলছড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ধানখেত, রোদ আর বৃক্ষ মিলে প্রকৃতি তার ছবি একে চলেছে। আমতলী, বরগুনা
‘আবর্জনা ডাস্টবিনে ফেলুন, সৌন্দর্য হৃদয়ে গড়ুন’ স্লোগানে ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগ। পাশাপাশি অন্যান্য বিভাগকেও উদ্বুদ্ধ করতে এটি বিশেষ বার্তা বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই অভিযান শুরু করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ডায়না চত্বর, প্রশাসন ভবন চত্বর, ঝাল চত্বর, ইবনে সিনা বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন এবং মীর মশাররফ ভবনসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাঁরা
নিরাপদ পানির সন্ধানে আজও কুয়ার ওপর নির্ভরতা। প্রত্যন্ত অঞ্চলের বহু পরিবার এখনো এই কুয়ার পানিতেই মেটায় প্রতিদিনের খাবার পানির চাহিদা। বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব কুয়াই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। দেবলছড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে... বৃষ্টির গন্ধ মাখা এক স্নিগ্ধ সকাল। বর্ষার এই মেঘলা দিনে ভিজে যাক সব ক্লান্তি আর ধুয়ে যাক পুরোনো বিষাদ। কদম ফুলের ছোঁয়ায় ফিরে এলো আষাঢ়ের প্রথম দিন। উথলী জীবননগর, চুয়াডাঙ্গা