পটুয়াখালীতে চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, ভিকটিমের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী, মা হনুফ বেগম, খালা রেহেনা বেগম, ফুফু সাহেরা বেগম, ফুফাতো ভাই নাসির উদ্দিন, এলাকাবাসী মো. ফয়েজ মিয়াসহ আরও অনেকে। ভিকটিমের অলি মুন্সীর করা মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়নের উত্তর লোহালিয়া গ্রামের মো. কামাল খানের সঙ্গে ৬ মাস পূর্বে মোসা. তানিয়া বেগম(৩০) এর বিবাহ হয়। এ বিবাহের পর থেকেই কামাল খান তানিয়া বেগমের বাবা অলি মুন্সীর কাছে যৌতুক হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করে আসছিল। ঘটনার দিন ১৪ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ১৫ জুলাই সকাল ৭টার মধ্যে যে কোনো সময় স্বামী কামাল খান, কামাল খানের আগের স্ত্রীর দুই মেয়ে লিজা খান ও লিমা খান(২০) এবং কামাল খানের মা আম্বিয়া অমানবিকভাবে মারধর করে তানিয়াকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। এরপরে বাড়ির পুকুরপাড়ে কাঁঠালগাছে ঝুলিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করে কামাল খান নিজেই তানিয়ার খালাতো বোন মারজানাকে জানায়।
রাজনীতি
পটুয়াখালীতে বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার করুন







