বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ভেষজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, বাতাবি লেবু ও আমলকীসহ সাত শতাধিক ফলদ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে তার অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, চারা রোপণের পর গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পটুয়াখালীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. কাজী নজরুল ইসলাম হিরন ও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান রুমি।

উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক মো. ফারুক হোসেন শরীফ, কৃষিবিদ প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, কৃষিবিদ মো. জহিরুল হক, কৃষিবিদ মো. জহিরুল ইসলাম, কৃষিবিদ মো. হারুন-অর-রশিদ, কৃষিবিদ ড. এইচ এম খায়রুল বাসার, কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স, কৃষিবিদ মো. আতিকুল ইসলাম অপু, কৃষিবিদ মাহমুদ আল জামান, কৃষিবিদ মো. আরিফুর রহমান নোমান, কৃষিবিদ রাহাত মাহমুদ, কৃষিবিদ হাচিব মাহমুদ তুষার, কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, কৃষিবিদ মুজিবুল হক মুজিব এবং কৃষিবিদ নাজমুল হক।

এছাড়া সংশ্লিষ্ট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

এমএফএ/জেআইএম