ধানক্ষেতের বুক চিরে, জঙ্গলের ভেতর দিয়ে, কাঁচা রাস্তায় হেঁটে- একজন প্রধানমন্ত্রী এভাবেও সেনাক্যাম্পে যেতে পারেন, তা হয়তো অনেকের কল্পনার বাইরে ছিল।মঙ্গলবার (৭ জুলাই) সেটাই ঘটল। পায়ে হেঁটে, কোনো গাড়ির শোভা ছাড়াই, মানিকগঞ্জের সিংগাইরের ধানক্ষেত ও জঙ্গল পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান।দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। আরও বিস্ময়কর বিষয়- তিনি পায়ে হেঁটেই পুরো প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।মাঠ পেরিয়েমঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। বিস্তীর্ণ এই প্রশিক্ষণ এলাকা তিনি পায়ে হেঁটেই পরিদর্শন করেন।মাঠ পেরিয়ে জঙ্গলেপ্রধানমন্ত্রীকে সেদিন কাঁচা রাস্তা, ধানক্ষেত ও জঙ্গল পেরিয়ে সেনা ক্যাম্পে যেতে দেখা যায়। কোনো গাড়ি নয়, কোনো আনুষ্ঠানিক শোভাযাত্রা নয়- শুধু তিনি আর তাঁর সহযাত্রীরা হেঁটে চলেছেন। কাদামাটি, ধানের গাছ, জঙ্গলের ঝোপঝাড় পেরিয়ে সেনা সদস্যদের মাঝে পৌঁছেছেন তিনি।মাঠ পেরিয়ে জঙ্গলে সেনাক্যাম্পেক্যাম্পে গিয়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে খাবারের স্বাদও চেখে দেখেন। একপর্যায়ে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।সেনাক্যাম্পেশুধু দূর থেকে দেখা নয়- প্রধানমন্ত্রী সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।সেনাক্যাম্পে কার্যক্রম পরিদর্শনতিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত 'রেইড' মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিকও পরিদর্শন করেন।সেনাক্যাম্পে কার্যক্রম পরিদর্শনপ্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব পদক্ষেপকে সেনাবাহিনীর কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন। একজন সেনা কর্মকর্তা জানান, 'প্রধানমন্ত্রী নিজে পায়ে হেঁটে আমাদের ক্যাম্পে আসবেন, ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে আমাদের সঙ্গে খাবার খাবেন- এটা সত্যিই অভূতপূর্ব।'সেনাক্যাম্পে কার্যক্রম পরিদর্শনপ্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করলেন।সেনাক্যাম্পে কার্যক্রম পরিদর্শনপরে সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।'জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।প্রধানমন্ত্রীর এই সফর শুধু সেনাবাহিনীর প্রতিই নয়, দেশের প্রতি তার ভালোবাসারও এক নতুন পরিচয়। প্রোটোকল আর বাহ্যিক জাঁকজমক ছেড়ে মাঠে নেমে আসার এই দৃষ্টান্ত রাজনীতির বাইরে গিয়ে এক ভিন্ন মানবিক চিত্র তুলে ধরল।
রাজনীতি
পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে সেনাক্যাম্পে

শেয়ার করুন







