ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারসহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। বুধবার শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। বর্তমানে রাশিয়াজুড়ে পেট্রোলের রেশনিং, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন এবং রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। এর আগে মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, গ্রহণযোগ্য দামে জ্বালানি আমদানির বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। একটি সূত্র জানায়, ভারত থেকে ইতোমধ্যে অন্তত ৬০ হাজার টন পেট্রোল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। ডন।