ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, বেস্ট ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউজ এবং বেস্ট ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউজ হিসাবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।

হংকংয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ফাইন্যান্স এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি উৎসর্গ করছি। আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে তিনটি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। সংবাদ বিজ্ঞপ্তি।