নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলার হেয়াকো এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে মিছিল নিয়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াকো এলাকায় অবস্থান নেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।








