ফেনী সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকার চেক এবং বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা) ও রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে ২৪টি টিআর প্রকল্পের অনুকূলে ৩০ লাখ টাকা এবং ১২টি কাবিটা প্রকল্পের অনুকূলে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।এছাড়া অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়। একই সঙ্গে ২৩০টি পরিবারকে শিশুখাদ্য এবং ১৫০ জনকে গোখাদ্য দেওয়া হয়েছে।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং সহসভাপতি তপন কর।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, গ্রামীণ জনপদ ও অসহায় মানুষের কল্যাণে সরকারের এই বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়েছে।\
রাজনীতি
ফেনীতে ৫৫ লাখ টাকার চেক ও ত্রাণ বিতরণ

শেয়ার করুন







