ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানায় ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।মানববন্ধনে বক্তারা বলেন, একনেক সভায় অনুমোদিত এই বৃহৎ প্রকল্পটির গুণগত মান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধান জরুরি। তাদের দাবি, অতীতে সাধারণ ঠিকাদারদের মাধ্যমে করা বাঁধগুলো টেকসই হয়নি, যা সামান্য বন্যাতেই ভেঙে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে। ফেনীবাসীকে স্থায়ী বন্যা থেকে রক্ষা করতে এই প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল আহসান জসিমের সভাপতিত্বে ও প্রভাষক মোরশেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করেন।বক্তব্য দেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, আইনজীবী মেজবাহ উদ্দিন মোর্শেদ, প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান, আবদুল্লাহ আল-মামুন, নজির আহমেদ রতন প্রমুখ।জনস্বার্থে এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি যেন কোনোভাবেই অবহেলার শিকার না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে।
রাজনীতি
ফেনীতে বাঁধ নির্মাণে সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি

শেয়ার করুন







