বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম।প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে।”সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম ও অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বর্জন ও বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।পরিবেশ অধিদপ্তর ফেনীর সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার মজিবুর রহমান।সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।/
রাজনীতি
ফেনীতে প্লাস্টিক বর্জন ও বনায়নের ডাক

শেয়ার করুন







