দেওয়ানগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার বিকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পাওয়া ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি পরিচয়পত্রের সূত্রে প্রাথমিকভাবে নিহত ব্যক্তি শহরের সালাউদ্দিন মোড় এলাকার মেসার্স ফিরোজা অটো পার্টসের মালিক মোহাম্মদ হোসেন বলে ধারণা করা হচ্ছে। পরিচয়পত্রে তার বাবার নাম মোহাম্মদ ইসহাক উল্লেখ রয়েছে।