বিশ্ববাজারে ইতিহাসের সব রেকর্ড ভাঙার পর হঠাৎ বড় ধরনের পতনের মুখে পড়েছে সোনার দাম। কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ক্রমাগত কমছে। এর মধ্যেই বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনার দাম আরও ১৬ শতাংশ কমতে পারে। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। তবে সেই রেকর্ড ভাঙার পর থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২৭ শতাংশ কমে গেছে। এপি।






