স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘিরে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ফিফার ওপর সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছিল। আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের একদল সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা খতিয়ে দেখতে একটি বিশেষ উদ্যোগ শুরু করেছেন। তাদের লক্ষ্য, এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রশাসনের কোনো অনৈতিক চাপ কাজ করেছিল কি না, তা যাচাই করা।
এ-সংক্রান্ত চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা নিয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিও জানানো হয়েছে।
The post ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবী ইউরোপিয়ান পার্লামেন্টের appeared first on ZoomBangla.







