বাংলাদেশকে কখনো ‘চীনমুখী’, কখনো ‘ভারতমুখী’ আবার কখনো ‘পাকিস্তানমুখী’ বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশকে কোনো দেশের মুখাপেক্ষী হিসেবে দেখেন না। তার কাছে বাংলাদেশ কেবলই বাংলাদেশ।

আফজাল হোসেন লেখেন, ‘বাংলাদেশ চীনমুখী হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তানমুখী, বাংলাদেশ ভারতমুখী- এইসব মন্তব্য কানে আসে, চোখে পড়ে। শুনতে, দেখতে ভালো লাগে না। দেশটার প্রতি মায়া থাকলে এসব অপমানজনক মনে হয়।’

আরও পড়ুন

জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজিসহ সবকিছু মিস করি : জয়

তিনি বলেন, ‘বাংলাদেশকে আমার বাংলাদেশই মনে হয়, মোটেও কোনো দেশমুখী মনে হয় না। মনে হয় না বলেই গর্বিত বোধ করি।’

স্ট্যাটাসে রাজনৈতিক বিভাজনেরও সমালোচনা করেন এই অভিনেতা। তার ভাষায়, ‘নদীর থাকে দুটো তীর। রাজনৈতিক দলের কাছে মন বন্ধক দিয়ে রাখা মানুষদের প্রধান সমস্যা হচ্ছে, তারা চেনে, জানে এবং বিশ্বাস করাতে চায় নদী হয় এক তীরের।’


স্ট্যাটাসের সঙ্গে এই ছবিটি পোস্ট করেন আফজাল হোসেন 

দলীয় রাজনীতির চেয়ে দেশের প্রতি ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আফজাল হোসেন লেখেন, ‘দলকে মনের বারো আনা দিয়ে যারা মাত্র চার আনা প্রেম দেশের জন্য রাখে, নিশ্চয়ই তারা দেশের নয়, দলের মানুষ।’

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘তোমাদের পূর্বপুরুষরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। দেশ পেয়েছ ‘ফ্রি’তে, তাই মায়া জন্মায়নি। দেশকে মনে করিস ভাড়ার বাসা।’

আরও পড়ুন

এতকিছু করেও আটকে আছে সালমান খানের সেই সিনেমা, কী আছে এতে

স্ট্যাটাসের শেষদিকে তিনি দেশকে নিজের বলে ভাবার আহ্বান জানিয়ে লেখেন, ‘তোরা যেদিন দেশকে নিজের বলে ভাবতে পারবি, দেশ নিয়ে এত অনুযোগ, অভাব-অভিযোগ থাকবে না।’

 

এলআইএ