বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ফুডপ্যান্ডা ও সুপারশপ চেইন আগোরা বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। মাসব্যাপী এ ক্যাম্পেইনটি চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন একাধিক অর্ডারের মাধ্যমে সর্বোচ্চ কেনাকাটা করে গ্রাহকরা ঢাকা-কক্সবাজার কাপল হলিডে প্যাকেজসহ নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের এ সময়সীমায় যে গ্রাহক সবচেয়ে বেশি কেনাকাটা করবেন তিনি ঢাকা-কক্সবাজার রুটের যাওয়া-আসার বিমান টিকিটসহ ২৫ হাজার টাকা মূল্যের একটি ফাইভ স্টার হোটেলে তিন দিনের কাপল প্যাকেজ জেতার সুযোগ পাবেন। বিস্তারিত : ০১৭৯৯৯৮৭৫৩৬।
রাজনীতি
ফুডপ্যান্ডায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

শেয়ার করুন







