কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপি আতিক মুজাহিদের বিরুদ্ধে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ-সদস্য আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা ছাত্রদল নিয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেছেন। তিনি যদি ২৪ ঘণ্টার ভেতর তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে ভবিষ্যতে তাকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না ফুলবাড়ীতে।
এ সময় বক্তব্য দেন-উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব চন্দ্র সেন, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার যুগ্ম সম্পাদক শুভ, সহসভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।








