বজ পাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রাণ হারালেন কলেজছাত্রী ও কৃষক। এছাড়া পাবনার সাঁথিয়া ও টাঙ্গাইলের গোপালপুরে আরও দুই নারীর মৃত্যু। যুগান্তর প্রতিনিধিরা জানান : ফুলবাড়িয়ায় বজ পাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু হয়েছে। পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দেবগ্রামের ঝুটন চনমষু সেনের মেয়ে তুলী রানী সেন বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হালকা বৃষ্টিতে হঠাৎ বজ পাতে তুলী রানী জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। একই সময়ে নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ পাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাঁথিয়ায় ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ পাতে খুশি খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। বহলবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খুশি বহলবাড়িয়া গ্রামের ইকরাম ডেকোরেটরের স্ত্রী। ঘটনার দিন দুপুরে হঠাৎ দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় খুশি বাড়ির পাশের একটি আম গাছের নিচে আম কুড়াতে যায়। এ সময় বজ পাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপালপুরে বজ পাতে কল্পনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আলমনগর দক্ষিণপাড়ায় বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব আলীর স্ত্রী।