ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর গোলাম মোস্তফা, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, জেলা যুব বিভাগের সেক্রেটারি মীর জাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আবু রাশেদ।

সমাবেশ শেষে একটি র‌্যালি চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রিজে গিয়ে শেষ হয়।