ফুলপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক গ্রাহকদের মাঝে নিুমানের পণ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কার্ডধারী গ্রাহকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোমবার লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন। গ্রাহকদের অভিযোগ, সরবরাহকৃত সাফ ডিটারজেন্ট পাউডারে ঠিকমতো ফেনা ওঠে না এবং কাপড় পরিষ্কার হয় না। এছাড়া সাফ সাবান ব্যবহারের হাতে চুলকানির সমস্যা দেখা দিচ্ছে। টিসিবির মসুর ডাল দীর্ঘ সময় রান্না করেও সহজে সিদ্ধ হয় না। সয়াবিন তেলের পরিবর্তে নিুমানের পাম অয়েল সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা ডিলার পয়েন্ট থেকে পণ্য গ্রহণের পর অনেক কার্ডধারী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।