বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ ও সমৃদ্ধ গ্রন্থাগার ঘুরে দেখেন।পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত তার প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদ্যাপন উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বিশেষ আগ্রহ থেকেই তার এই সফর। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন তিনি। রাষ্ট্রদূত আরও জানান, আগামীতে এই জাদুঘরের সংগ্রহগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণে যুক্তরাষ্ট্র একত্রে কাজ করতে আগ্রহী।সফর শেষে উপাচার্য রাষ্ট্রদূতকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
রাজনীতি
প্রাচীন পুঁথি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন







