ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭,২৯৫ জন ফুটবলার। কিন্তু তাদের মধ্যে মাত্র ৯ জন এক আসরে ৮ বা তার বেশি গোল করতে পেরেছেন। অর্থাৎ, এই কীর্তি গড়েছেন মাত্র ০.১২ শতাংশ খেলোয়াড়-প্রতি ৮১১ জনে মাত্র একজন।

তবে এই বিরল কীর্তিকেও নতুন উচ্চতায় নিয়ে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে টানা দুই আসরে ৮ বা তার বেশি গোল করার নজির গড়েছেন তিনি।

এমবাপে ২০২২ বিশ্বকাপে করেছেন ৮ গোল এবং ২০২৬ বিশ্বকাপেও এখন পর্যন্ত ৮ গোল করেছেন। অর্থাৎ, পরপর দুই বিশ্বকাপে সমান ৮টি করে গোল করে ইতিহাসে নিজের জন্য আলাদা একটি অধ্যায় লিখেছেন ফরাসি এই সুপারস্টার।

বিশ্বকাপে ধারাবাহিক গোল করার ক্ষেত্রে এমবাপের এই কীর্তি ফুটবল ইতিহাসের অন্যতম বিরল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে হাজারও খেলোয়াড়ের মধ্যে মাত্র নয়জন এক আসরে ৮ গোল করতে পেরেছেন, সেখানে এমবাপে সেই কীর্তি দুই বিশ্বকাপেই করে দেখিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আরআর/এমএমআর