দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় এ সংক্রান্ত আগের নির্দেশনা প্রত্যাহার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, সোমবার মন্ত্রণালয় থেকে আগের নির্দেশনাপত্র বাতিল করা হয়েছে। এর আগে গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠের জন্য উল্লিখিত তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছিল।