রায়পুরের উত্তর চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, হামলা, মামলাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার ইউনিয়নের স্টিলব্রিজ থেকে উদমারা সড়কে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব কারণে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা বলেন, এসব অপকর্মের সঙ্গে আমি জড়িত নই, স্থানীয় কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।