পরিচালক মেল গিবসনের আলোচিত সিনেমা ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ নতুন করে ফোর-কে রিস্টোরেশন ও ডলবি অ্যাটমস সাউন্ডে আগামী ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। লায়ন্সগেট ও ফ্যাথম এন্টারটেইনমেন্টের উদ্যোগে পুনর্মুক্তি পাওয়া সিনেমাটির সঙ্গে দর্শকদের দেখানো হবে আসন্ন সিক্যুয়েল ‘দ্য রেজারেকশন অব দ্য ক্রাইস্ট : পার্ট ওয়ান’-এর বিশেষ ঝলক। সিক্যুয়েলটির প্রথম পর্ব ২০২৭ সালের ৬ মে এবং দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ২৫ মে মুক্তি পাবে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ বিশ্বব্যাপী ৬১ কোটি ডলারের বেশি আয় করেছিল।