জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ছাত্রদলের সভাপতি লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।’
আরও পড়ুন
এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা
তিনি আরও লেখেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাই- এর চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।’
কেএসআর/







