২০০০-এর দশকের শুরুতে যাদের কম্পিউটারে হাতেখড়ি, তাদের কাছে উইন্ডোজ এক্সপি কেবল একটি অপারেটিং সিস্টেম নয়, বরং একটি আবেগ। আর উইন্ডোজ এক্সপি চালু করলেই চোখের সামনে ভেসে উঠত নীল আকাশের নিচে এক চিলতে সবুজ পাহাড়ের দিগন্ত। প্রতিদিন কোটি কোটি মানুষ ঘণ্টার পর ঘণ্টা এই ছবির দিকে তাকিয়ে থাকত। এই কারণেই এটিকে বলা হয় পৃথিবীর ইতিহাসের ‘সবচেয়ে বেশি দেখা’ ছবি। ছবিটি আসলে কোনো এডিট বা ফটোশপের কারসাজি নয়! এটি এডিট ছাড়াই সরাসরি ফিল্ম থেকে পাওয়া ছবি।