রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠনের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনের উপদেষ্টা পরিষদ ও বিদায়ী নেতাদেরর যৌথ সিদ্ধান্তে জুলাই ২০২৬ থেকে জুলাই ২০২৭ মেয়াদে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহতা মিনহাজ রাহী প্রত্যয় সভাপতি এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া প্রোগ্রাম ম্যানেজমেন্ট, আপ্যায়ন, ছাত্রকল্যাণ, ছাত্রী কল্যাণ, সাংস্কৃতিক, খেলাধুলা ও পরিবেশ কল্যাণসহ বিভিন্ন পদে আরও ১৯ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রাবির ছাত্রদল-শিবিরের শীর্ষ নেতৃত্বের কেউই নিয়মিত শিক্ষার্থী নন

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিচমা আহমেদ, সহ-সভাপতি আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক পাল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মায়মুনা আহমেদ মীম ও রিসাত হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. রোহান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মো. রাজিন রাব্বি সৈকত, সহ-কোষাধ্যক্ষ সিনথিয়া হামিদ মিষ্টি, প্রচার সম্পাদক মো. মোবারক হোসেন এবং সহ-প্রচার সম্পাদক জুবায়ের আলম হিমেল।

সংগঠনের উপদেষ্টা পরিষদ জানায়, নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ও সৌহার্দ্য অটুট রেখে সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে।

এনএইচআর