রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট দ্রুত কার্যকর করতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন সিনেট সদস্য ফাহিম রেজা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে ফাহিম রেজা বলেন, ‘শেষ কবে সিনেট অধিবেশন হয়েছিল ছিল ত্ আমার জানা নেই। বিগত প্রশাসন আশ্বাস দিয়েছিল কোরাম পূরণ হলে এটি কার্যকর করা হবে। কিন্তু সিনেট সদস্যদের তিন ভাগের দুই ভাগ পূরণ না হলে কোরাম পূরণ হয় না। সেক্ষেত্রে অনেক পদ ফাঁকা রয়েছে। অনেক নির্বাচিত সিনেট সদস্য মারাও গেছেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সিনেট কার্যকর না হলে আন্দোলনের মাধ্যমে তা করা হবে।
সিনেট কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন উপাচার্য মো. ফরিদুল ইসলাম।
এসআর/এমএস








