গ্রাফিতিতে দেখা যাচ্ছে, এলোমেলো দীর্ঘ চুলে, জুতা পায়ে হ্যামক বা ঝুলন্ত বিছানায় শুয়ে আছেন সুবোধ। হ্যামকটির উভয় প্রান্তই কাঁটাতারের সাথে ঝুলানো। সুবোধের ডান হাতে একটি ওয়্যার কাটার বা কাটাতার কাটার যন্ত্র, অন্য হাতটি হ্যামকের বাইরে। সুবোধের ঠিক নিচে একটা বালতি রাখা।