রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬০৯টি গাড়ি ডাম্পিং এবং ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ১০ টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৪৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৭৭ টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।








