রাজৈরে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ১২ জন মেম্বার ও শতাধিক কর্মী সমর্থকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর। পাশাপাশি জনগণের স্বার্থে কাজ করতে বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। বুধবার বিকালে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মৌখিকভাবে পদত্যাগ করেন। একই সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা ও সংরক্ষিত নারী আসনের মেম্বার শিরিন আক্তার ও বুড়ি বেগম। রেজাউল করিম মাতুব্বর বলেন, আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম।








