সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে জেলা কল্যাণ সমিতির ২০২৬ -২৭ কার্যবছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়ে জানানো হয়।

নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফকে সভাপতি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম আহমেদকে সাধারণ সম্পাদক এবং ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে গ্রাহকের দেড় হাজার কোটি টাকা লোপাট

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান, সহসভাপতি অর্থনীতি বিভাগের মো. আনোয়ার হোসেন, রুয়েট ইইই বিভাগের লিজন মাহমুদ, মার্কেটিং বিভাগের পলাশ চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের মোহাম্মদ তানসিমুর, বাংলা বিভাগের মো. রাকিব মোল্লা, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের হোসনে আরা মিতু।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের মাহিব আবসার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম বিকাশ, শাহরিয়ার সিফাত, মাজহারুল ইসলাম মোশতাক, মিরাজুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাসনীম রাফি, দপ্তর সম্পাদক মো. সোলাইমান ইসলাম শুভ, প্রচার সম্পাদক মো. শিপন মিয়া।

ছাত্রী বিষয়ক সম্পাদক মীম আক্তার মনিরা, ক্রীড়া সম্পাদক তাইফিকুল ইসলাম রমজান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুত্তাকিন ইসলাম লিওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইমুল ইসলামসহ আরও ৬ জন কার্যনির্বাহী সদস্য আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের সদস্যরা একে অপরকে অভিনন্দন জানান এবং জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটি আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

এসজেডএইচ/জেআইএম