চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসির স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। গত ৮ জুলাই থেকে ওই বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। ২০ আগস্ট হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা। ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

এছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথমপত্র এবং বিকালে আরবি ও পালি প্রথমপত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকালে আরবি ও পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২ সেপ্টেম্বর রসায়ন প্রথমপত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র, ইতিহাস প্রথমপত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর। এছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয়পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

চট্টগ্রাম বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর নিজ নিজ কলেজে হবে। সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।