বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালি দলের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান সভাপতি এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আদহাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা।

এ ছাড়া যুগ্ম সম্পাদক-১ হিসেবে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, যুগ্ম সম্পাদক-২ হিসেবে পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জি মোস্তফা আমিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন

বাকৃবিতে এক রাতেই চার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান (কৃষি রসায়ন), অধ্যাপক ড. মো. আবুল হাশেম (এনিমেল সায়েন্স), অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা (পদার্থবিজ্ঞান), অধ্যাপক ড. হুমায়ূন কবির (কৃষি অর্থনীতি), অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক (গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস), অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া (ফিজিওলজি), অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর (মৃত্তিকা বিজ্ঞান) এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী (ডেইরি সায়েন্স)।

পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক (একোয়াকালচার), অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান (কৃষিতত্ত্ব), অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার (ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস) এবং অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার (কৃষি সম্প্রসারণ শিক্ষা)। তবে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করায় তার পদটি শূন্য থাকবে বলে কমিটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সোনালি দলের পক্ষ থেকে সব ধরনের ইতিবাচক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এর আগে ২০২৪ সালের ১ জুলাই ২০২৪-২৫ মেয়াদের জন্য সর্বশেষ সোনালি দলের কমিটি গঠন করা হয়েছিল। প্রায় দুই বছর পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এসজেডএইচ/জেআইএম