আমেরিকা নানা বৃত্তি ও ফেলোশিপের মধ্য অন্যতম একটি হলো ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রাম। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এফএলটিএ স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষকতার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিতেই বৃত্তি। যাঁরা স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান, সেসব বাংলাদেশি তরুণ-তরুণীর জন্য এটি একটি সুযোগ। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ প্রোগ্রামের আবেদনের শেষ দিন ৩০ আগস্ট ২০২৬ ।
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণ যাঁরা শিক্ষকতা করছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে। অনলাইনে আবেদন করা যাবে।
যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম, জেনে নিন আবেদনের সব তথ্যসপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে কোর্স দুটি—
ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো এবং তাঁদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা আমেরিকার এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।
*কারা আবেদন করতে পারবেন—
ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের—
*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*ইংরেজিতে পারদর্শী হতে হবে।
*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।
*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের।
যুক্তরাষ্ট্রের হামফ্রে ফেলোশিপ: মাসিক ভাতাসহ ৯ মাস পড়াশোনা, যাদের সুযোগবৃত্তির সুযোগ-সুবিধা—
৯ মাস মেয়াদি নন-ডিগ্রি এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি—
*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
*একাডেমিক নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর)।
*তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।
*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।
*টোয়েফল/আইইএলটিএসের স্কোরের সনদ।
আবেদন শেষ কবে—
প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
*আবেদনের নির্দেশনার বিস্তারিত তথ্য দেখুন এখানে
ঢাবি আইবিএতে দুটি সাপ্তাহিক কোর্স, ২ বছরের কাজের অভিজ্ঞতায় করা যাবে আবেদন






