সংসদে অর্থমন্ত্রী / বিএসইসিতে নিয়োগ রাজনৈতিকভাবে হয়নি, আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না
ভবিষ্যতে রাজস্ব আহরণ আরও বাড়ানোর লক্ষ্যে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, রাজস্ব বাড়াতে মূলত দ্বিমুখী কৌশল অবলম্বন করা হচ্ছে। ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে কর ছাড় বা ট্যাক্স এক্সপেন্ডিচার যথাসম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকি রোধ ও বকেয়া আদায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, ঝুলে থাকা মামলা ও বকেয়া নিষ্পত্তি, নিলাম প্রক্রিয়া গতিশীল করা, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, অনিষ্পন্ন চালান দ্রুত খালাস এবং ডেফার্ড পেমেন্ট ইত্যাদি খাত থেকে অতিরিক্ত রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আরও বলেন, খাতভিত্তিক শুল্ক-কর অব্যাহতি প্রজ্ঞাপন পর্যায়ক্রমে বাতিল করা, আমদানি-রপ্তানি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড-ভিত্তিক কাস্টমস কার্যক্রম, ই-পেমেন্ট, ই-ফাইলিং এবং স্বয়ংক্রিং ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ এবং বিলাসী পণ্য ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে শুল্ক-কর হার বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। এমওএস/এমকেআর







