যুক্তরাষ্ট্রের নাগরিক ড্যান রায়ান। তিনি নিয়মিত রক্তদান করে এক অনন্য রেকর্ড গড়েছেন। গত কয়েক দশকে রক্তদান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। ১৯৫৬ সালের ১ নভেম্বর জন্ম নেওয়া ড্যান রায়ান রেডক্রসে এ পর্যন্ত ১১৩ দশমিক ৫৬২ লিটার রক্তদান করেছেন। এই বিপুল পরিমাণ রক্ত ৩৪৪ ক্যান কোকাকোলার সমতুল্য। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মাত্র ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ গ্যালন রক্ত থাকে, সেখানে ড্যানের এই অবদান অবিশ্বাস্য।








