কক্সবাজারের রামুতে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবক মো. ইব্রাহীমের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।নিহত ইব্রাহীম কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে মৈষকুম এলাকায় একটি বাঁশের সাঁকো পার হচ্ছিলেন ইব্রাহীম। এ সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। আজ দুপুরে দুর্ঘটনাস্থলের অদূরে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরাধ
রামুতে পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন





