সপ্তাহের শেষ কর্মদিবস রাজধানীর পল্টন এলাকার ব্যস্ততম সড়ক বন্ধ করে বিরোধী দলের সমাবেশ আয়োজনের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, কর্মদিবসে স্বাভাবিকভাবেই রাজধানীতে যানজট বেশি থাকে। এমন পরিস্থিতিতে ব্যস্ততম সড়ক বন্ধ করে সমাবেশ করার যৌক্তিকতা জনগণের কাছে ব্যাখ্যা করা উচিত।
আরও পড়ুন
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
আবু হানিফের লিখেছিলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রেখে সমাবেশ করতে হবে। বিরোধী দল হিসেবে সভা-সমাবেশ করার অধিকার থাকলেও, সেজন্য ঢাকায় বিভিন্ন মাঠ বা অডিটোরিয়াম ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও বলেন, কর্মদিবসে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়।
এমডিএএ/এমআরএম








