ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আরও পড়ুন
মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩
গ্রেফতাররা হলেন- মো. আব্দুস সালাম (৪০), মো. তাজুল ইসলাম (৩১), মো. আরাফাত (২৫), শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক ওরফে অপূর্ব (৪৬), মো. আলামিন (৩৫), মালা বেগম (৩২), মো. আরিফ (২৩), মো. সাজ্জাদ হোসেন সৌরভ, মো. সোহেল (৪৪), সেলিনা (৩০), মো. আঃ রহিম শিকদার (৪৫), মো. আমির হোসেন, মো. খোকন (৩৩), আমির হোসেন, মো. মিরাজুল ইসলাম দিপু, মো. রাজু, মো. হৃদয়, মো. ফাহিম (৩৮), মো. হোসেন (২৫), মুরাদ (৪৫), মো. বিজয় (২৪), মো. শাহিল ওরফে সোহেল (৪১), জিন্না মোহাম্মদুর রহমান বোমা (৪১), মো. রাকিব মিয়া (২৪), রাজিব মিয়া (২৪) মো. কাল্লু (২৭), মো. ইসলাম (২৫), মো. রায়হান (২৮), রাকিব (২০), হৃদয় (২৪), মো. রাসেল মিয়া (২৬), মো. কামরুল হাসান (২১), মো. জীবন (২৬), মো. মিল্লাত হোসেন (৪৪), মো. ইমন হোসেন (২০), মো. মোবারক (৩৯), মো. সজল মিয়া (২৪), মো. সোহাগ (২৪), মো. সবুজ (২৫), মো. বাপ্পি (২১), মো. ফয়সাল (২৬), মো. আবু সাইদ (২২), মো. তারেক ওরফে তানভীর (২৪), মো. রাব্বি, মো. রিয়াজ (২৩), মো. শাহজাহান (২৪), মো. শামীম (৩১), রঞ্জু (৩০), মো. ফরিদ হোসেন (২২), সেলিনা সাত্তার ওরফে পলাশ (৪৭), মো. দূর্জয় (১৮), মো. রাহাত (১৭), বিশাল মিয়া (১৭), মো. আব্দুল বিল্লাল (৪২), মো. রেজাউল করিম (৪৪) ও মো. লিয়াকত (৪৬)।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা ৪ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ২২ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন ও হাতিরঝিল থানা ১১ জন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআরএম








