রাতের এক ঘুমেই চিরঘুমে চলে গেলেন চট্টগ্রামের লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক। ডেকে সাড়া না পেয়ে শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে তাকে থানার ব্যারাকের নিজের কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তার বয়স হয়েছিল ৫০ বছর।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, আজিজুল হক ২০ মে লোহাগাড়া থানায় যোগ দিয়েছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, আজিজুল হক দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। শুক্রবার দিনের বেলা স্বাভাবিক ডিউটি করেছেন। শুক্রবার রাত আটটায় ডিউটি শেষ করেন। ব্যারাকে নিজের কক্ষে ঘুম ছিলেন।
শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে এবং ডাকার পর সাড়া না দেওয়ায় কক্ষের দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার ডিউটি শেষ করে ব্যারাকে ছিলেন। সকালে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এমডিআইএইচ/এমএএইচ/








