কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন ধরে অবস্থান করা সেই ৩ যুবক রহস্যজনকভাবে ‘সটকে’ পড়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতের কোনো একসময় তারা ওই স্থান ত্যাগ করেন। বুধবার (১ জুলাই) সকালে বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্ত এলাকা জনশূন্য দেখতে পান।গত ১৪ জুন রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনকে ভারত থেকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও সীমান্তবাসীর বাধার মুখে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে না পেরে শূন্যরেখায় অবস্থান নেন। এর আগে গয়টাপাড়া সীমান্তের ৬ জন একই কায়দায় সটকে পড়েছিলেন। সর্বশেষ ভুন্দুরচর সীমান্তে অবস্থানরত তিন যুবকও ১৭ দিন পর গত রাতে সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে গেলেন।রৌমারীর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, “ বুধবার সকালে ভুন্দুরচর সীমান্তে গিয়ে ওই ৩ যুবকের কাউকেই আর দেখা যায়নি। ওই এলাকা এখন ফাঁকা। বিএসএফ সদস্যদেরও সেখানে দেখা যাচ্ছে না।”জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ ভোর থেকে শূন্যরেখায় তাদের আর দেখা যাচ্ছে না। রাতের কোনো একসময় তারা সীমান্ত থেকে সড়ে পড়েছেন।”এলাকাবাসীর ধারণা, বিজিবি ও বিএসএফের নজরদারি এড়িয়ে তারা কোনো এক ফাঁকে বাংলাদেশের ভেতরে বা ভারতের দিকে চলে গিয়ে থাকতে পারেন।/
রাজনীতি
রৌমারী সীমান্ত থেকে উধাও পুশইনের শিকার ৩ যুবক

শেয়ার করুন







