সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। দেশের প্রথম ব্যাংক হিসেবে রাকাব এই কার্যক্রম বাস্তবায়ন করল। এর ফলে রাজশাহী ও রংপুর বিভাগের ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণের দায় পরিশোধ করা হয়েছে।ব্যাংক সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়। সরকারের পক্ষ থেকে এই অর্থ পরিশোধ করায় কৃষকেরা এখন দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে কৃষকেরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। রাকাব কর্তৃপক্ষ এই বিশেষ সুবিধার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্যাংকটি।
রাজনীতি
ঋণের বোঝা মুক্ত ২ লাখ ২৯ হাজার কৃষক

শেয়ার করুন







