বাংলাদেশের চলমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে তারা বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এ তথ্য জানান। বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও চীন সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।"মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের স্পষ্ট আশ্বাস দিয়েছে।অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করা হয়।এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। সেই অধিবেশনেই স্থানীয় সরকার মন্ত্রী দেশের চলমান কূটনৈতিক সাফল্য ও উন্নয়ন সহযোগিতার এই চিত্র তুলে ধরেন।
রাজনীতি
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইতিবাচক ইঙ্গিত: মির্জা ফখরুল

শেয়ার করুন







