রূপগঞ্জের গোলাকান্দাইলের ৫ নম্বর ক্যানেল এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার খাইরুলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলার আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে সেই সুযোগে খাইরুল তাদের ঘরে প্রবেশ করে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।