গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পাজুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার তানজিম আহমেদ সোহেল (৩০) ও গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকার মো. বাবু (৩০)। সোহেল বর্তমানে গাজীপুর মহানগরের মিতালীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল পাজুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই দুই যুবকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত লাল রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।/
অপরাধ
গাজীপুরে বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ আটক ২

শেয়ার করুন







